Skip to content

আছে?

আমার একটি দেশ আছে, যে দেশে আছে অনেক মানুষ
না, দেশটা কি আসলে আমার? প্রায় সবাই দেখি বেহুঁশ
আমার একটা গ্রাম আছে, যেখানে আছে কত মানুষ চেনা
না, আমার কোনো গ্রাম নেই, আমি গ্রাম চিনিনা।
আমার একটি পরিবার আছে, একসাথে সবাই থাকি
না, পরিবার আছে। আছে? দুঃস্বপ্ন দেখি,
আমার একজন স্ত্রী আছে, সুখে দুঃখে সাথে।
না, কি যে চিন্তা করি! ডানকাতে আর বাম কাতে,
আমার একজন বোন আছে, ভালো কথা,
না, কি লিখতেছি আসলে? এ কি অদ্ভুত কবিতা,
আমার মা বাবা আছে, তাদের প্রতি মন থেকে কৃতজ্ঞতা।
আমার কিছু বন্ধু আছে, আছে? নাকি ছিলো?
না, তাও তো ঠিক। হ্যা সেটাই, কিছু বন্ধু ছিলো।
আমার একটি মন আছে, সবারই থাকে,
না, তা থাকে, কল্পনায় কত কি যে আঁকে।
আমার অনেক কিছু আছে, আছে?
না, কি জানি। মনে হয়না তা কাছে।
আমার একটি জগত আছে, যা আমার নিজের কাছে,
হ্যা, আমার আছে। আমারই আছে।।

Published inমনের না বলা কথা